মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভুরুঙ্গামারীর সাংবা‌দিক হত‌্যা চেষ্টাকারী ইউ‌পি চেয়ারম‌্যান রো‌জেন বরখাস্ত

কুড়িগ্রাম সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৫৬১ বার পঠিত

কু‌ড়িগ্রা‌মের ভূরুঙ্গামারীতে সাংবাদিক হত্যা চেষ্টাকারী সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাকে বরখাস্ত করে। উল্লিখিত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে সাধারণ জনগণকে নাগরিক সুবিধা প্রদান না করে হয়রানী, মসজিদের ইমামকে অসম্মান, পূজা মন্ডপে হামলা, হাট বাজারের দোকানদারদের ভীতি প্রদর্শন করে অন্যত্র সরিয়ে দেয়া, প্রথিতযশা সংখ্যালঘু ব্যবসায়ীকে এবং দায়িত্বরত পল্লী বিদ্যুত কর্মচারীকে শারীরিক লাঞ্চিত করাসহ চিকিৎসকদের হুমকী প্রদানের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমদাদুল হক মন্টুকে হত্যাচেষ্টার ঘটনায় রোজ‌ে‌নের বিরুদ্ধে মামলা দা‌য়ের ও গ্রেফতার হন। এমতবস্থায় প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে তার দায়িত্ব পালন সমীচীন নয় মনে করে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান, বরখাস্তের ব্যাপারে অফিসিয়ালি কোন চিঠি পাওয়া যায়নি। তবে সাময়িক বরখাস্তের কথা শুনেছি।ই:

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com