শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মন‌সিং‌হে শ্রেষ্ঠ ও‌সি – ডি‌বির শাহ কামাল আকন্দ

আর.সাইফ/এমইএস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৯২৪ বার পঠিত

ময়মন‌সিংহ জেলা পুলিশের মা‌সিক কল্যান সভায় স‌ঠিক দা‌য়িত্ব ও কর্তব‌্য পাল‌নসহ বি‌ভিন্ন ক‌্যাটাগ‌রি‌তে নির্বা‌চিত সেরা ৫ পু‌লিশ সদস‌্যকে  পুরস্কার ও সনদ বিতরন ক‌রেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।

পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মা‌সিক কল‌্যাণ সভায় উপ‌স্থিত ছি‌লেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, অ‌তি:পু‌লিশ সুপার জয়িতা শিল্পী, ময়মন‌সিংহ জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের ইনচার্জ পু‌লিশ প‌রিদর্শক শাহ কামাল আকন্দ পি‌পিএমসহ জেলা পুলিশের ঊদ্ধতন কর্কর্তাগন। এ সময় পুলিশ সুপার বলেন, পুরস্কারের আসায় নয়, দায়িত্বশীলতার সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তৃব‌্য স‌ঠিক ভা‌বে পালন কর‌তে হ‌বে ।

জেলা পু‌লি‌শের মা‌সিক কল‌্যাণ সভায় গত বছ‌রের  অ‌ক্টোবর, ন‌ভেম্বর ও ডি‌সেম্বর এই তিনমা‌সে সেরা‌দের পুরস্কার ও সনদ বিতরন করা হয়।গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার, চোরাই মালামাল উদ্ধার করায় জেলায় শ্রেষ্ঠ ও সেরা হি‌সে‌বে ময়মন‌সিংহ জেলা গোয়েন্দা পুলিশের অ‌ফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পি‌পিএমকে সম্মাননা সনদ ও পুরস্কৃত করা হয়। এছাড়াও  ২২টি সাজাসহ ৩৯টি গ্রেফতারী পরোয়ানা তামিল করায় তারাকান্দা থানার অ‌ফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল,  অস্ত্র, গুলি ও দুইশত পিস ফেন্সিডিল উদ্ধারে গো‌য়েন্দা পু‌লি‌শের  এসআই আলাউদ্দিন বাদল,  সর্বোচ্চ আসামী গ্রেফতারে কোতয়ালী থানার এসআই নবী হো‌সেন এবং ৩৫টি গ্রেফতারী পরোয়ানা তামিল করায় মুক্তাগাছার এসআই আমিনুল ইসলাম‌কে সনদ ও পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com