সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জ‌ঙ্গি‌দের স্বাভা‌বিক জীব‌নে ফির‌তে র‌্যা‌বের হট ই‌-মেইল আই‌ডি চালু

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৬৫৪ বার পঠিত

জঙ্গিবাদে সম্পৃক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হটলাইন ই-মেইল আইডি চালু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৮ জানুয়ারি) চালু করা হলো rabintdir@gmail.com র‌্যাবের এই হটলাইন ইমেইল আইডি।
এই ইমেইলে যোগাযোগ করে পলাতক জঙ্গিরা র‌্যাব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। তাদের প্রথমে আত্মসমপর্ণের সুযোগ দেওয়া হবে। পরে, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে। একজন র‌্যাব কর্মকর্তা সার্বক্ষণিক এ হটলাইন আইডিটি পর্যবেক্ষণ ও পরিচালনা করবেন।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বলেন, যেসব জঙ্গি স্বাভাবিক জীবনে ফেরত আসতে চায় অথবা যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত তাদের আইনি সহযোগিতার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, অভিযুক্তকে অবশ্যই আগে আইনি অপরাধের সমাধান করতে হবে।
র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, সমাজে সুস্থ জীবনযাপনের জন্য সহযোগিতা করবে এই বাহিনী। এছাড়া, মানসিক সহযোগিতাও দেওয়া হবে। পরিচয় গোপন করেও অপরাধীরা এখানে যোগাযোগ করতে পারবে বলেও জানান পরিচালক আশিক বিল্লাহ। এ উদ্যোগের মাধ্যমে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফেরার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছে দেশের এই এলিট ফোর্স র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com