শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

গ্লোব বায়োটেকের “টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের” আবেদন

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৪৫১ বার পঠিত

মানব দেহে বাংলাদেশের গ্লোব বায়োটেক লিমিটেডের করোনাভেইরাসের টিকা বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগ বা ক্লিনিক্যাল ট্রায়ালের নীতিগত অনুমোদন চেয়ে আবেদন জমা দিয়েছেন গবেষকরা।

গ্লোব বায়োটেকের হয়ে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনাকারী দলের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল রোববার (১৭ জানুয়ারি) মহাখালীতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএম‌আরসি) প্রায় ১০ হাজার পৃষ্ঠার এই আবেদন জমা দেন।

মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগের এই গবেষণায় কাজ করবে ৫৭ সদস্যের একটি দল। আবেদনে একসঙ্গে প্রথম ও দ্বিতীয় ট্রায়ালের অনুমোদন চাওয়া হয়েছে। সিআর‌ও লিমিটেড নামের একটি কোম্পানি গ্লোব বায়োটেকের হয়ে টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের কাজটি করবে। এই ট্রায়াল হবে একটি সরকারি হাসপাতালের একটি ইউনিটে। অনুমোদন পাওয়ার পর সেই হাসপাতালের নাম প্রকাশ করা হবে।

ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, ১০০ জনের বেশি মানুষের ওপর এই ট্রায়াল পরিচালনা করা হবে, সেভাবেই প্রটোকল জমা দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com