শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

দে‌শে নতুন ভোটার ১৪ লাখ ৬৫ হাজার -নির্বাচন ক‌মিশন

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৪৭৬ বার পঠিত

নতুন ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় ২০১৯-২০২০ সালে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

রোববার (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। ইসি সচিব জানান, ২০১৯-২০২০ সালের হালনাগাদে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন, মহিলা ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৪৬ জন এবং হিজড়া হিসেবে আবেদন করেছেন ১৫ জন। কারো কোনো তথ্য ভুল থাকলে বা সংশোধন করার প্রয়োজন হলে তা সংশোধনের জন্য ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে বলেও জানান সচিব।
আজ পর্যন্ত ইসির তালিকায় মোট ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন, মহিলা ভোটার ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন এবং হিজড়া ভোটার ৩৭৫ জন। সচিব আরও জানান, এখানে মৃত ভোটারদের বাদ দেওয়া হয়নি। ২ মার্চ যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তখন সেখানে মৃত ভোটারদের তথ্য থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com