সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

র‌্যাব ১১ অ‌ভিযা‌নে সি‌দ্ধিরগ‌ঞ্জে খেলনায় লুকা‌নো ১৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৭

আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৫৩৪ বার পঠিত

র‌্যাব-১১, সিপিএসসি’র মাদক বিরোধী অভিযানে ১৫ জানুয়া‌রি ভোর চারটার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকা হতে ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ জানু মাল (৩৯), ২। মোঃ আশরাফুল (৫০), ৩। মোঃ রাজু সরদার (২২), ৪। মোঃ ইসলাম মাল (৩২), ৫। মোঃ তাহিদ হোসেন (২৬), ৬। শহিদুল ইসলাম (২৬) এবং ৭। মোঃ শরৎ আলী।

এসময় গ্রেফতারকতে‌দের হেফাজত হতে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৯ হাজার টাকা এবং বিপুল পরিমাণ বাচ্চাদের খেলনা সামগ্রী জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা সবাই মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা। তারা নারায়ণগঞ্জ ও এর আশে পাশে বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে বাসা ভাড়া নেয়। ইয়াবা ব্যবসার সুবিধার্থে তারা একেক সময় একেক জায়গায় অবস্থান করে। খেলনা পুতুল ফেরি করে বিক্রয়ের ছলে তারা পুতুলের ভিতর ইয়াবা ভর্তি করে পরিবহণ করতো। বাস এবং ট্রেনে ফেরি করে বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী বিক্রয় করে। আড়ালে এসব খেলনার ভেতরে থাকে ইয়াবা ট্যাবলেট।

ধৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘন ঘন বাসা পরিবর্তন করে ফেরি করে বাচ্চাদের সাধারণ খেলনা সামগ্রী বিক্রয়ের আড়ালে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করার কথা স্বীকার করে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com