মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে র‌্যা‌বের অ‌ভিযা‌নে গাড়ীর গ‌্যাস সি‌লিন্ডা‌রে লুকা‌নো ২৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৫১২ বার পঠিত

রাজধানীর কারওয়ান বাজারে একটি প্রাইভেটকারের সিলিন্ডারের ভেতরেঅে‌ভিনব কায়দায় লুকা‌নো ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. আলী হোসেন (৪৫), মো. জাকির হোসেন (৪০) ও মো. জুয়েল হোসেন (২৭)।

গতকাল র‌্যাব-২ এর সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারের বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের গেইটের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি সাদা রংয়ের প্রাইভেটকারের মধ্যে থাকা চালকসহ তিন জনকে গ্রেফতার করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা প্রাইভেটকারের সিলিন্ডারে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবার বিষয়টি স্বীকার করেন। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী প্রাইভেটকারের সিলিন্ডার কেটে ভেতরে লুকিয়ে রাখা ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, কক্সবাজার থেকে অভিনব কায়দায় গাড়ির সিলিন্ডার কেটে ভেতরে ইয়াবা ঢুকিয়ে তা ঝালাই করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com