বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লা র‌্যাব ১১ সি‌পি‌সি টু”র পৃথক অ‌ভিযান‌ে গাঁজা ফেন‌সি‌ডিলসহ গ্রেফতার ৭

আশরাফ হো‌সেন,কু‌মিল্লা:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৪৫৭ বার পঠিত

কুমিল্লা র‌্যাব ১১ সি‌পি‌সি টু এর এক‌টি টিম পৃথক অভিযান চালিয়ে দাউদকা‌ন্দি‌তে ২৮ কেজি গাঁজা  ৫০ বোতল ফেন্সিডিলসহ সাতজন মাদক ব্যবসায়ী গ্রেফতার ক‌রে। মঙ্গলবার (১২ জানুয়ারি ) গ্রেফতা‌রের বিষয়টি র‌্যাবের প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে নি‌শ্চিত করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হল- বাগেরহাট জেলার মংলার মৃত রুমি সরদারের স্ত্রী মোছাঃ বিউটি বেগম, তারা বেগম (৫০), বাগেরহাট জেলার মংলার মৃত সিদ্দিকুর রহমানের স্ত্রী বিউটি বেগম (৬৫), মৃত রুমি সরদারের ছেলে মোঃ মেহেদী হাসান মুন্না (২০), কুমিল্লা কোতয়ালি থানার রাজমঙ্গলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোঃ রবিউল ইসলাম (১৯), মৃত আবুল কাশেম এর ছেলে মোঃ ইয়াছিন (১৯), ব্রাহ্মণপাড়া থানার শশীদল (দক্ষিণ পাড়া) গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মোঃ বিল্লাল হোসেন (১৯), শশীদল (দক্ষিণ পাড়া) গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ মনির হোসেন শুভ (১৯), গ্রেফতারকৃত আসা‌মি রবিউল ও ইয়াছিনকে ৫০ বোতল ফেন্সিডিলসহ কুমিল্লা দাউদকান্দি টোলপ্লাজা থে‌কে আটক করা হয় ।

কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ক‌রে র‌্যাব সদস‌্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com