সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানীর ম‌তিঝিলে ২০০ বোতল ফেন‌সি‌ডিলসহ চারজন গ্রেফতার

প্রেস বিজ্ঞ‌প্তি:‌ডিএম‌পি:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৬০৬ বার পঠিত

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন – মোঃ আলম (৫০), মোঃ সাইফুর রহমান ওরফে রোকন (৩৬), মোঃ মাহতাব উদ্দিন (৪৩) ও মোঃ শাহীন (৩৫)। এ সময় তাদের হেফাজত হতে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ১১ জানুয়ারি, ২০২১ (সোমবার) বিকাল ৫.৪৫ টায় মতিঝিল থানার আরামবাগ এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানের নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম নাগ‌রিক খবর‌কে বলেন, গ্রেপ্তারকৃতরা চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।এ সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা  জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com