বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পি‌রোজপুর ও কু‌মিল্লায় অসহায়‌দের স্বাস্থ‌্যসেবা-ওষুধ-শীতবস্ত্র বিতরণ ক‌রে সেনাবা‌হিনী

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৩৯৭ বার পঠিত

অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা, ওষুধ এবং শীতার্তদের শীতবস্ত্র দিয়েছে সেনাবাহিনী। কুমিল্লায় এক হাজারের বেশি অসহায় মানুষকে স্বাস্থ্যসেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনীর ৩৩ ও ৭ পদা‌তিক ডি‌বিশন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়ার অলিরবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ সেবা দেয়া হয়। সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্সের ২২ সদস্যের একটি দল এক হাজার ২শ’ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসাসেবা দেন।

এদিকে, পিরোজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। বিকেলে সদর উপজেলার কুমিরমারা এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ২৬ হর্স রেজিমেন্টের উদ্যোগে ৩ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন কুমিরমারা আবাসন কেন্দ্রের নিম্ন আয়ের মানুষ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com