শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের- সম্পাদক মুজিবুল ইসলাম

কক্সবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৪৪২ বার পঠিত
কক্সবাজার প্রেসক্লা‌বের সভাপতি আবু তাহের- সম্পাদক মুজিবুল ইসলাম নির্বা‌চিত

কক্সবাজার প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু তাহের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুজিবুল ইসলাম।মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ৮ টায় নির্বাচন কমিশনার এ কমিটি ঘোষণা করেন। কক্সবাজার প্রেসক্লাবের এবারের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার বদিউল আলম, এডভোকেট তাপস রক্ষিত এবং জেসমিন আকতার।

নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার বদিউল আলম জানান, নির্বাচন তফশিল মতে সোমবার (১১ জানুয়ারি) ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। এতে ১৫ টি পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এতে যাচাই বাছাই করে সকল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হয়েছে। ফলে তাদের সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সহ সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস রানা, অর্থ সম্পাদক আয়াছুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাসানুর রশিদ, ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক ইকরাম চৌধুরী টিপু। সদস্যরা হলেন: বদিউল আলম, তোফায়েল আহমদ, মাহবুবুর রহমান, মোহাম্মদ হোসেন, মো. নুরুল ইসলাম হেলালী, জিএম আশেক উল্লাহ ও ফরিদুল আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com