শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লা দাউদকা‌ন্দি মহাসড়‌কে ২ মোটরসাই‌কেল আ‌রোহী ফেন‌সি‌ডিলসহ গ্রেফতার

এমইএস:
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৮৩২ বার পঠিত

কু‌মিল্লার দাউদকা‌ন্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলে করে ফেনসিডিল পরিবহণকালে দুইজনকে আটক করে থানা পুলিশ। সোমবার (১১জানুয়ারী) সন্ধ্যায় মহাসড়কের হাসানপুর তাসফিন পাম্প এলাকা থেকে দাউদকা‌ন্দি ম‌ডেল থানা পু‌লি‌শের এসআই দে‌লোয়ার হো‌সেন সঙ্গীয় ফোর্সসহ দুজন‌কে গ্রেফতার ক‌রে। এ সময় ধৃত আসা‌মিদের সাথে থাকা ব্যাগ থে‌কে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কু‌মিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবান গ্রামের আমান মিয়ার ছেলে জুয়েল(২৪) ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সানিউর রহমান (২৫)। দাউদকান্দি মডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে। তারা মোটর সাইকেলে (ঢাকামেট্টো-ল- ১৩-৮৫৯৮) করে কুমিল্লার সোয়াগাজি থেকে গজারিয়ার উদ্দেশ্য যাচ্ছিলো। আটককৃত‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com