রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লায় যমুনা ব্যাংকের ১৪৯তম শাখার উদ্ধোধন‌ে মন্ত্রী তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৪৯৯ বার পঠিত

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক। সে অধিকার নিশ্চিত করতে স্বচ্ছ একটা নির্বাচন দরকার। অনেক প্রতিকুলতা ও বাঁধার বিপত্তির মাঝেও আমরা তা করার চেষ্ঠা করছি। ইভিএমএ ভোট নেয়ার জন্য পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হচ্ছে যাতে একজনের ভোট আর একজন না দিতে পারে।

তিনি আজ শনিবার কুমিল্লা মহানগরীর কান্দিরপাড ক্লাব প্রাঙ্গনে যমুনা ব্যাংকের ১৪৯ তম শাখার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে স্থানীয় নির্বাচন যথা সময়ে করার কথা বলেছেন। যাতে জনপ্রতিনিধিরা বিজয়ী হয়ে জনগনে প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারে।
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক আবুল ফজল মীর, ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিধি ও বিশেষ অতিথিরা ফিতা কেটে ব্যাংক শাখাটি উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com