মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

র‌্যা‌বের অ‌ভিযা‌নে কেরানীগঞ্জ থে‌কে ২৪ জুয়া‌ড়ি‌ গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৫৪৭ বার পঠিত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ২৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জের নদীধারা আবাসিক এলাকায় অভিযান চালায় র‌্যাব- ১০ এর একটি দল। সেখান থেকে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয় বলে র‌্যাবের পাঠানো এব সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জামাল হোসেন মিঠুন (৪০), মো. লিখন (৩৫), মো. মনির হোসেন (৪০), মো. শাহ আলম (২৯), মো. বাকিউল আলম সাজ্জাদ (৩৬), কালাম (৪০), সুমন সাহা (৩৯), মো. পারভেজ (২৬), মো. আকাশ (৩৬), আবুল হোসেন (৪৮), আ. হালিম (৫০), মো. রনি বেপারী (৩৩), মো. মন্টু হাওলাদার (৪২), মো. সুলতান বেপারী (৪০), মো. মাসুদ বেপারী (৩৮), মো. আল আমিন (৫৭), মো. তুহিন (৪৫),  মো. মেহেদী হাসান (২৮), মো. জয়নাল আবেদীন (৪৫), শেখ ফরিদ (৩৭), আ. মান্নান (৫৮), মো. মোজাহার (৩৮), লিটন দত্ত (৪৫) ও নিখিল চন্দ্র (৪০)। এসময় তাদের কাছ থেকে ২১ টি মোবাইল, ৭শ’ পিস কার্ড (তাস) ও নগদ ২৪ হাজার ৪৯২ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার জুয়াড়ি বলে জানায় র‌্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com