সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌নে রাজধানী‌তে ১৯ জুয়া‌ড়ি গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪০৫ বার পঠিত

রাজধানীর কামরাঙ্গীরচর ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে মোট ১৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২ জানুয়ারি) রাতে র‌্যাব-১০ এর একটি দল পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ও ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, কামরাঙ্গীরচরের কাজী বাড়ি গলি এলাকায় জুয়া আসর থেকে জুয়া খেলা অবস্থায় আট জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল, জুয়া খেলায় ব্যবহৃত একশ চার পিস কার্ড ও নগদ এক হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. খোরশেদ আলম (৩৫), মো. আবু জাহেদ (৩৪), মো. জামাল গাজী (৩০), মো. রানা (৩০), মো. জামাল (৩০), মো. হারুন (৫৫), মো. রাজু (২৫) এবং মো. হারুন মৃধা (৫০) বলে জানা যায়।
 পৃথক ভা‌বে একই দিন রাত আটটার দিকে র‌্যাব-১০ এর অপর একটি দল চকবাজারের রহমতগঞ্জ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে জুয়া খেলা অবস্থায় ১১ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন, জুয়া খেলার ব্যবহৃত পাঁচশ পিস কার্ড ও নগদ ৫২ হাজার ৭৭৫ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হাফিজুর রহমান (৩৮), মো. নজরুল ইসলাম (৪৭), মো. মামুন ঢালী (২৯), মো. সিদ্দীকুর রহমান (৩২), মো. আশরাফ (২৫), আবুল কালাম (৬০), মো. রুবেল (৩৬), মো. জাকির (২৭), মো. হান্নান (৫৫), মো. ইউনুস (৩৩) এবং  মো. আব্দুল করীম (৪৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব জানায়, তারা পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com