বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

“মাদক ছাড়-না হয় কু‌মিল্লা ছাড়” নবাগত পু‌লিশ সুপার ফারুক আহ‌মেদ

এমইএস:
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৯০৯ বার পঠিত

কুমিল্লায় যোগদানের প্রথম দিনেই সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদ পি‌পিএম। মত‌বি‌নিময় সভায় তি‌নি বলেন, পুলিশের সব ধরনের অনিয়ম-দুর্নীতি বন্ধ করা হবে। পুলিশের বদলিজনিত বিষয়ে অর্থ লেনদেন কোনোভাবেই বরদাশত করা হবে না। সব ধরনের জনহয়রানি বন্ধ করা হবে। শনিবার (২ জানুয়ারী ২০২০) বিকালে পু‌লিশ সুপার কার্যাল‌য়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় নবাগত পুলিশ সুপার ফারুক আহ‌মেদ পি‌পিএম নতুন দুটি স্লোগান প্রকাশ ক‌রে সবার উ‌দ্দে‌শ্যে ব‌লেন,

“বিট পুলিশিংয়ের জোয়ারে-পুলিশ সুপার যাবে আপনার দুয়ারে”  “”মাদক ছাড় – না হয় কুমিল্লা ছাড়””

দু‌টি স্লোগান‌কে প্রাধান‌্য দি‌য়ে তি‌নি কুমিল্লা জেলা পুলিশকে আরও মানবিক এবং পেশাদার হিসেবে গড়ে তোলার দৃঢ়প্রত্যয় প্রকাশ করেন।কু‌মিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, ডিআইওয়ান মাইনুদ্দিন খান, ডিবির ওসি আনোয়ারুল আজিমসহ পু‌লি‌শের বি‌ভিন্ন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com