মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বছ‌রের শেষ‌ দি‌ন গত ২৪ ঘন্টায় ক‌রোনায় মারা গেল আ‌রোও ২৮ জন

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৬৭৯ বার পঠিত

করোনাভাইরাসের মহামারিতে দুর্বিষহ হয়ে ওঠা ২০২০ সালের শেষ দিনে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৮ জন মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৫৫৯ জন। এ সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৪ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৫১০ জন। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস-বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে করোনার সর্বশেষ সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনায় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৬টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টির্ যাপিড অ্যান্টিজেন ল্যাবে, অর্থাৎ মোট ১৮০টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ২০৪টি নমুনা সংগ্রহ করা হয়। এরপর যাচাই-বাছাই শেষে আগে জমা কিছু স্যাম্পলসহ ১৩ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ২৭ হাজার ৫৯৮টি।গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২১ জন পুরুষ আর নারী ৭ জন। তাদের মধ্যে হাসপাতালে ২৬ জন ও বাড়িতে ২ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জনের বয়স ছিল বছরের বেশি, ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ২২ জন ঢাকা বিভাগের, ৩ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন বরিশাল বিভাগের, ১ জন রংপুর ও ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

ক‌রোনায় বে‌শি মৃত‌্যু হয় ঢাকা বিভা‌গে যার সংখ‌্যা  ৪ হাজার ১৫১ জন। চট্রগ্রাম বিভা‌গে ১ হাজার ৪১০ জন , রাজশাহী বিভা‌গে  ৪৩৩ জন, খুলনা বিভা‌গে ৫৩০ জন, ব‌রিশাল বিভা‌গে ২৩৮ জন, সি‌লেট বিভা‌গে ২৯১ জন, রংপুর বিভা‌গে ৩৩৯ জন, ময়মন‌সিংহ বিভা‌গে  ১৬৭ জন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com