মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

খ্রিষ্টীয় নববর্ষ সক‌লের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন-নতুন আশা-নতুন সম্ভাবনা

এমইএস:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৪৬৩ বার পঠিত
ছ‌বি: সংগৃ‌হিত

খ্রিষ্টীয় নববর্ষ ২০২১’ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, খ্রিষ্টীয় নববর্ষে সবার জীবন অনাবিল আনন্দ ও সাফল্যে ভরে উঠুক। শুক্রবার (১ জানুয়ারি) খ্রিষ্টীয় নববর্ষ ২০২১ উপলক্ষে দেয়া বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

তিনি বলেন, অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে খ্রিষ্টীয় বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। খ্রিষ্টীয় নববর্ষ তাই জাতীয় জীবনে প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে আছে। প্রতিবছর নববর্ষকে বরণ করতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজন করা হলেও করোনা মহামারির ফলে এবার উৎসবের আমেজ অনেকটাই ম্লান। আমি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে নববর্ষ উদ‌যাপনের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ২০২১ সাল আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর একটা যুগ-সন্ধিক্ষণ হচ্ছে ২০২১ সাল। এই যুগ-সন্ধিক্ষণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে আমাদের নিরলস প্রয়াস চালাতে হবে। নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা।

মহামারি ক‌রোনার ভয়াবহতা মোকাবিলা করে নতুন বছরে  উন্নয়‌নের পথে এগিয়ে যাক বাংলাদেশ- নতুন বছর সবার জীবন অনাবিল আনন্দ ও সাফল্য সুখ শা‌ন্তি‌তে ভরে উঠুক। 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com