সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী‌কে নি‌য়ে অপপ্রচার: গ্রেফতার ১

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪৮১ বার পঠিত

প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে মানহানিকর ও বিভ্রান্তমূলক পোস্ট দেওয়ার অপরাধে সাদ্দাম হোসেন ভূইয়া অন্তুকে (৩১) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৩০ ডিসেম্বর) র‌্যাব সদর দফতরের পাঠানো এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টায়  র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল রাজধানীর দারুসসালাম থানাধীন ১১ নম্বর দক্ষিণ কল্যাণপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানহানিকর বিভ্রান্তমূলক ও আক্রমণাত্মক বিভিন্ন পোস্ট প্রদান এবং বিভিন্ন পেজে ইচ্ছাকৃতভাবে আপত্তিকর কমেন্টস ও বিভিন্ন উসকানিমূলক বক্তব্য শেয়ার করার অপরাধে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. সাদ্দাম হোসেন ভূইয়া অন্তু  কুমিল্লার দেবিদ্বার থানার সুলতানপুর গ্রামের আব্দুল করিম ভূইয়ার ছেলে। সংবাদ বিবৃতিতে র‌্যাব আরও জানায়, অভিযানে তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অংশ হিসেবে এই ধরনের বিভ্রান্তিমূলক কমেন্টস ও পোস্ট শেয়ার করে আসছিল। গ্রেফতার সাদ্দামের বিরুদ্ধে দারুসসালাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com