বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কর্তব‌্যরত অবস্থায় নিহত ১০ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৫ বার পঠিত

বিভিন্ন সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্তব্যরত অবস্থায়  নিহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করলেন ডিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার)। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এককালীন থোক অনুদান বাবদ মঞ্জুরিকৃত অর্থ থেকে এ অনুদান প্রদান করা হয়। ২৯ ডিসেম্বর. ২০২০ (মঙ্গলবার) ডিএমপি কমিশনারের পক্ষে এই আর্থিক অনুদান তুলে দেন উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এককালীন থোক অনুদান বাবদ মঞ্জুরিকৃত ৫০ লক্ষ টাকা ১০ জন পুলিশ সদস্যের পরিবারকে প্রদান করা হয়। এ অনুদান প্রাপ্ত নিহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই(নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম, কনস্টবল দেওয়ান মোঃ নূরে আলম সিদ্দিকী, কনস্টবল মোঃ তাজুল ইসলাম, কনস্টবল এ কে এম কামরুল ইসলাম, কনস্টবল মোঃ আক্তার হোসেন, কনস্টবল কাজী মোঃ মহসীন, কনস্টবল মোঃ আনিচুজ্জামান, কনস্টবল মোঃ আসলাম আলী, কনস্টবল আব্দুল্লাহ আল মামুন ও কনস্টবল মোঃ ফারুক হোসেন। অনুদান প্রাপ্ত এ পুলিশ সদস্যরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

ইতোপূর্বে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করা ঢাকা মেট্রোপলিটন পু্লিশের অন্যান্য সদস্যদের পরিবারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com