মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌র বংশা‌লে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪২৪ বার পঠিত

রাজধানীল বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে ২০১০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।গ্রেফতারকৃত ব্যক্তির নাম, মোঃ মাসুদ রানা তালুকদার ওরফে সুজন ওরফে লাক্কু (৪০)।

২৭ ডিসেম্বর, ২০২০ তারিখ ১৯.২৫ টায় বংশাল এলাকার মেসার্স জোহা এম্পো‌রিয়াম লোহা ইস্পাত এর দোকা‌নের সামনে থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে লালবাগ জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া অ‌তি‌রিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার শামসুল আ‌রেফীন  জানান, একজন ইয়াবা ব্যবসায়ী ইয়াবাসহ বংশাল এলাকার সৈয়দ নজরুল ইসলাম স্বরণী নর্থসাউথ রোডে অবস্থান করছে মর্মে নির্ভরযোগ্য তথ্য পায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ২০১০০ পিস ইয়াবাসহ মাসুদকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরসহ বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ ও বিক্রয় করে আস‌ছে।গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে বলে জানান গোয়েন্দা এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com