সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানীর হা‌তির‌ঝি‌লে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৪ বার পঠিত

হাতিরঝিল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ সেলিম মিয়া (৩৫), মোঃ আলামিন হোসেন ওরফে সজীব (২৩), মোঃ রফিকুল ইসলাম রনি ওরফে ডিস্কো রনি (২৫), মোঃ রবিন হোসেন (২৩), মোঃ সান্টু মিয়া (২১) ও মাসুদ রানা ওরফে ফজলুল হক (৪০)।২২ ডিসেম্বর ২০২০ (মঙ্গলবার) ১৮.৫৫ টায় হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৬টি ছোরা উদ্ধার করা হয়।

তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহাদত হোসেন সুমা বিপিএম ডিএমপি নিউজকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে মহানগর প্রজেক্ট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এই গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, অভিযুক্তরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।  তারা হাতিরঝিল, গুলশান ও বাড্ডাসহ আশপাশ এলাকায় যাত্রীবেশে রাতে ঘোরাফেরা করে সুকৌশলে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নিত। সুযোগ বুঝে তারা আশপাশের বাসা বাড়িতে ডাকাতি করত।এ সংক্রান্তে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com