বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রা‌মে মধ‌্যরা‌তে চা কেট‌লি হা‌তে নি‌য়ে আপ‌্যায়ন : খু‌শি গাড়ীর চালকরা

চট্রগ্রাম সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৫৮২ বার পঠিত

রাতের মহাসড়কে দুর্ঘটনা রুখতে এক অভিনব পন্থা অবলম্বন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। গাড়ি থেকে নামানো হচ্ছে চালক ও তার সহকারীকে। দেওয়া হচ্ছে চা, পান কর‌ছে চালক ।

শুরুতে অনেক ড্রাইভার ও সহকারীই পুলিশের ভয়ে নামতে চাইছেন না তবে পুলিশের হাতে কেটলিতে চা-কফি দেখে ভুল ভাঙছে তাদের। মহাসড়কে যানবাহনের চালকদের চোখের ঘুম তাড়াতেই এই অভিনব ব্যবস্থা নিয়েছে পুলিশ। গত ১ মাস ধরেই ঘুম ঘুম চোখে গাড়ি চালানো বন্ধে সচেতনতামূলক উদ্যোগ ‘রিফ্রেশমেন্ট কর্নার’ চালু করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। শুধু চা-বিস্কুট নয় রয়েছে হাত-মুখ ধোয়ার ব্যবস্থাও।

চট্টগ্রাম-কাপ্তাই সড়ক এবং চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্ট জুড়ে নৈশকোচ ও ট্রাক চালকদের এই অস্থায়ী বিশ্রামাগারে এনে গরম পানিতে মুখ ধোয়া, চা-বিস্কুট খাওয়ানোর পাশাপাশি চোখে ঘুম জড়ানো অবস্থায় গাড়ি চালানোর বিপদ সম্পর্কে উপদেশ দিচ্ছেন সার্কেল এএসপি।
এএসপি মো. আনোয়ার হোসেন শামীম গণমাধ্যমকে জানিয়েছেন, শীতের রাতে গাড়ি চালাতে চালাতে অনেক চালকেরই চোখ বন্ধ হয়ে আসে। অসাবধানতায় প্রায়ই ঘটে যায় ছোট-বড় দুর্ঘটনা। এ প্রেক্ষিতে চালকদের সচেতন করার লক্ষ্যেই মূলত মুখ ধোয়ার জন্য গরম পানি এবং চা-বিস্কুটের ব্যবস্থা সহযোগে আমাদের এই রিফ্রেশমেন্ট কর্নার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com