সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অপহর‌ণের দু্ই‌দিন পর শাহ আলী মার্কেটে স্কুলছাত্রের লাশ উদ্ধার,গ্রেফতার ৪

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৫৯৩ বার পঠিত

রাজধানীর মিরপু‌রে অপহরণের ২ দিন পর শাহ আলী মার্কেটের ১৩ তলা থে‌কে স্কুল ছা‌ত্র সামনুনের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এ ঘটনায় জ‌ড়িত থাকার অভিযো‌গে ৪ জন‌কে গ্রেফতার করা হয়।

ছে‌লে‌কে হা‌রি‌য়ে বাকরুদ্ধ মা। বাবার আহাজারি; ১১ বছরের ছেলে হত্যার বিচারের দাবিতে আর্তনাদ করে বলেন, আমার ছেলেরে যেভাবে ফাঁসি দিয়ে মারছে আমিও খুনী‌দের ওইভাবে ফাঁসি চাই।
বৃহস্প‌তিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ‌মিরপু‌রে ব্যাড‌মিন্টন খেলার সময় স্কুল ছাত্র সামনুনকে অপহরণ করা হয়। এর কিছুক্ষণ পর মু‌ক্তিপণের জন্য ফোন দেয় অপহরণকারীরা। এরপরই পুলিশে জানায় পরিবার।
পরিবারের অভিযোগের ভি‌ত্তি‌তে শুক্রবার ওই এলাকার ৪ জন‌কে গ্রেফতার ক‌রে মিরপুর ম‌ডেল থানা পু‌লিশ। অপহরণকারী‌দের দেয়া ত‌থ্যের ভি‌ত্তি‌তে শনিবার সকা‌লে মামু‌নের মর‌দেহ উদ্ধার করা হয়। মুক্তিপণ চাইলেও অপহরণের কিছুক্ষণ পরই সামনুনকে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।
মিরপুর মডেল থানার ওসি বলেন, বিস্তারিত তদন্ত করলে জানা যাবে, তারা মুক্তিপণটা কেনো পরে দাবি করছে। হত্যার আগে কোনো টাকা পয়সা চায়নি। আরেকটা বিষয়ও থাকতে পারে, হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত ছিলো। তাদের কারো টাকার দরকার থাকতে পারে। অথবা মূল যে হত্যাকারী ছিলো তাকেও চাপ দিতে পারে যে, টাকা পয়সা কিছু আনো। অপহরণের পাশাপাশি পারিবারিক দ্বন্দ্বের কোনো ঘটনা আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। নিহত সামনুন মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।স্কুল ছা‌ত্রের মৃত‌্যুর ঘটনায় পু‌রো এলাকায় শোক বিরাজ কর‌ছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com