বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গাজীপু‌রে মোবাই‌লের জন‌্য খুন হল শিশু সিফাত : ঘাতক খেলার সাথী আবদুল্লাহ

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৪ বার পঠিত

গাজীপুরে মোবাইল নিতে প্রতিবেশী চার বছরের শিশুকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আব্দুল্লাহ নামে ১২ বছরের আরেক শিশুকে আটক করে পুলিশ। একমাত্র সন্তান হারিয়ে শোকে বিহ্বল মা। বিছানায় ছড়ানো-ছিটানো বর্ণমালা আর পড়ে থাকা খেলনাগুলো শুধুই এখন যেন স্মৃতি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাবার দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ছিফাতকে।

সোমবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার দারগারচালা গ্রামের (ডলফিন বেকারির সামনে) নুরুজ্জামানের আকাশী বাগানের সীমানা প্রাচীরের ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
সোমবার দুপুরে মায়ের স্মার্ট ফোনসহ সিফাতকে নিয়ে খেলতে যায় প্রতিবেশী আব্দুল্লাহ। সন্ধ্যা নেমে এলেও বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজির পর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ আব্দুল্লাহকে সন্দেহভাজন আটক করে জিজ্ঞাসাবাদ করলে, তার দেওয়া তথ্যে দারোগার চালা এলাকার একটি ঝোঁপ থেকে সিফাতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, স্মার্টফোনের জন্য ইট দিয়ে মাথা থেঁতলে ওই শিশুকে হত্যা করা হয়েছে। শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার জানান, সোমবার দুপুরে পাশের রুমের আব্দুল্লাহর সঙ্গে খেলার জন্য বের হয় শিশু সিফাত আহম্মেদ। বিকেলে সিফাত বাসায় না ফিরলে তার বাবা-মা খোঁজ করতে থাকে। কোনো সন্ধান না পেয়ে সন্ধ্যায় ঘটনার বর্ণনা দিয়ে শ্রীপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করে শিশুর বাবা আবু বকর সিদ্দিক। পরে পুলিশ আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা স্বীকার করে হত্যার বর্ণনা দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com