মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারায়নগ‌ঞ্জে সন্ত্রাসী গ্রেফতার অ‌ভিযা‌নে র‌্যা‌বের উপর হামলা: আত্মরক্ষায় গু‌লি

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৬৪৭ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার অভিযানে র‌্যাব-১১ সদস্যদের ওপর চড়াও হয়ে হামলা করা হয়েছে। একই সাথে ওই সন্ত্রাসীকে গ্রেফতার প্রতিরোধ করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

এ সময় র‌্যাব সরকারি সম্পত্তি রক্ষাসহ নিজেদের আত্মরক্ষার্থে সর্টগানের ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ১টি ধারালো চাপাতি, ২টি লোহার পাইপসহ ফারুক হোসেন (২৮), আরিফ (২৪) ও মামুন (৩২) নামে ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাড়ৈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা সবাই ওই এলাকার বাসিন্দা।
র‌্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক মো. জসিম উদ্দীন চৌধুরী সময় নিউজকে জানান, গ্রেফতারকৃত ফারুক হোসেন একজন পেশাদার ডাকাত, চিহ্নিত সন্ত্রাসী এবং তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডিএমপি, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় ৪টি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) মুলতবি রয়েছে।
তিনি আরও জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল আড়াইহাজার উপজেলার বাড়ৈপাড়া এলাকায় সন্ত্রাসী ফারুক হোসেনকে গ্রেফতার করতে অভিযানে যায়। র‌্যাব নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিলে সন্ত্রাসী ফারুকের দুই ভাই আরিফ ও মামুনসহ র‌্যাব সদস্য ও কর্মকর্তার ওপর চড়াও হয়। গ্রেফতার প্রতিরোধ করার উদ্দেশ্যে লোকজন জড়ো করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং হামলা চালায়।
এ সময় র‌্যাব আত্মরক্ষার্থে তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। পরে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী ফারুক হোসেনসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব সদস‌্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com