মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভূয়া প‌রিচ‌য়ে অনলাই‌নে প্রতারণা : প্রতারক গ্রেফতার

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৪০৬ বার পঠিত
দিন দিন অনলাইনে কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠছে। আর এ সুযোগে একটি চক্র গ্রাহকদের সঙ্গে করছে প্রতারণা। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখে অনেক সাধারণ গ্রাহক পণ্য কিনে নানাভাবে এই প্রতারণার শিকার হচ্ছেন।
বিশেষ করে চাহিদা অনুযায়ী সঠিক পণ্য সরবরাহ না করা এবং করলেও নিম্নমানের পণ্য সরবরাহ করার ঘটনা প্রায়ই ঘটছে। পণ্যের মূল্য পরিশোধ করলেও সময়মতো পণ্য সরবরাহ না করারও অভিযোগ আছে।
সম্প্রতি সাইবার পুলিশ সেন্টার, সিআইডি ফেসবুক পেজে একজন ভিকটিমের কাছ থেকে এই ধরনের অভিযোগ পায়। ভিকটিম অনলাইনে মোবাইল বিক্রির পোস্ট দেখতে পায়। বিক্রেতা সেনাবাহিনীর কর্পোরাল পরিচয় দেয়। মোবাইল ক্রয়ের বিষয়ে ভিকটিম আগ্রহের কথা বলে যোগাযোগ করে। ভিকটিম প্রতারকের সাথে কথা বলে মোবাইল কেনার জন্য ১০,৫০০/- বিকাশের মাধ্যমে পাঠায়। সময় দিন গুনে, কিন্তু ক্রেতা মোবাইল পায় না আর। প্রতারক মোবাইলটি না পাঠিয়ে সবধরনের যোগাযোগ বন্ধ করে দেয় ফেসবুকেও ব্লক করে রাখে।
ভিকটিম প্রতারিত হয়েছে বুঝতে পেরে সিআইডি সাইবার পুলিশ সেন্টারের সাথে যোগাযোগ করে অভিযোগ দেয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে অনুসন্ধান পূর্বক সাইবার ইন্টেলিজেন্সের একটি টিম যশোর জেলায় অভিযান চালিয়ে মো. ইসরাতুল ইসলাম প্রান্ত নামের প্রতারককে গ্রেফতার করে। তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ডিভাইস, ফেসবুক আইডি এবং বিকাশ একাউন্ট উদ্ধার করা হয়।
অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এরপর আজ সোমবার (১৪ ডিসেম্বর) স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন ওই প্রতারক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com