মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গত ২৪ ঘন্টায় ক‌রোনায় মৃত‌্যু ৩৭ সনাক্ত ১ হাজার ৭৯৯ জন

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৬ বার পঠিত

দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৯ জনের। আর নতুন করে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৯৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৯২ হাজার ৩৩২ জনে। সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ২৩ হাজার ৮৪৫ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৪০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১২টি, জিন-এক্সপার্ট ১৮টি, র‌্যাপিড অ্যান্টিজেন ১০টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ২৪২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮২৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৯ লাখ ৮৬ হাজার ৪৫৮টি।

এতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ৩৭ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ১০ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগের ২৫ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, খুলনা বিভাগের তিনজন। এছাড়া রাজশাহী ও সিলেট বিভাগের একজন করে দুইজন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com