সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা সদ‌রে ছু‌রিকাঘা‌তে যুবক‌ নিহত

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৯৩ বার পঠিত

কুমিল্লা সদ‌রে জহিরুল ইসলাম (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত ক‌রে হত‌্যার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) শহরের আড়াইওড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত জহির সাতরা চম্পকনগর এলাকার ফরিদ মিয়ার ছেলে। তিনি কুমিল্লা কৃষি গবেষণা অফিসে চাকরি করেন বলে জানা গেছে।

জহিরুল ইসলামের বন্ধু এরশাদ বলেন, সোমবার রাত ৮টার দিকে আমাকে সঙ্গে নিয়ে জহির তার মোটরসাইকেল সার্ভিসিং করানোর জন্য আড়াইওড়া যায়। সেখানে বাইক রাখার পর সাইফুদ্দিন ও আজহারুল নামে দুই ব্যক্তি জহিরকে ডেকে নিয়ে যায়। একটুর পরে তার চিৎকার শুনে কাছে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাৎক্ষনিক ঘটনাস্থল থে‌কে তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নি‌য়ে যাই তঝন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক আবুল হাসেম মনসুর জানান, রাত সাড়ে ৮টার দিকে জহিরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর একটু পরই সে মারা যায়।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অ‌ফিসার ইনচার্জ  আনোয়ারুল হক , নিহত যুবকের রানে ছুরিকাঘাত করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। কী কারনে জ‌হির‌কে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত‌্যা করা হয়েছে তদন্ত ক‌রে প্রকৃত অপরাধী‌দের গ্রেফতার করার পর হত‌্যার মুল ঘটনা বে‌রি‌য়ে আসবে ব‌লে জানান তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com