মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নর‌সিংদী‌তে প্রেমিকসহ ৫ সহ‌যোগীর হা‌তে গণধর্ষ‌ণের শিকার স্কুল ছাত্রী

নর‌সিংদী সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৬৪১ বার পঠিত
প্রতিকী ছ‌বি
নরসিংদীর মনোহরদীতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তারই কথিত প্রেমিক এবং তার চার সহযোগীর বিরুদ্ধে।এ ঘটনায় বুধবার (৯ ডিসেম্বর) রাতে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে মনোহরদী থানায় প্রেমিক শাওন মিয়াসহ (২৫) তার চার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছেন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায় পুলিশ।অভিযুক্ত শাওন মিয়া মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। অন্য আসামিরা হলো- মো. আশিক (২৩), মো. মোবারক হোসেন (২২), মো. সুমন (২২) ও মোমারক হোসেন (২২)।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দশম শ্রেণির ওই স্কুলছাত্রীর সঙ্গে অভিযুক্ত শাওন মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। আড়াই মাস আগে ওই ছাত্রীকে জেলা শহরে নিয়ে দুটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দুজনের বিয়ে হয়ে গেছে বলে জানিয়ে বিষয়টি তিন মাস গোপন রাখতে বলে প্রেমিক শাওন। সম্প্রতি ওই ছাত্রী বিয়ের কাগজপত্র চাইলে টালবাহানা করতে থাকে সে।
গত ৩ ডিসেম্বর হাতিরদিয়ার একটি পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শাওন মিয়া। পার্কে সারাদিন ঘুরে সন্ধ্যার পর তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় শাওন ও তার সহযোগীরা। সেখানে স্কুলছাত্রীকে টানা ৪ দিন আটকে রেখে কথিত প্রেমিক শাওন ও তার সহযোগীরা পালাক্রমে ধর্ষণ করে বলে জানান ওসি।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, পরে গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে নির্যাতিত ছাত্রীকে মনোহরদীর চালাকবাজারের পাশে ফেলে রেখে চলে যায় তারা। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com