মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারী পুলিশ ভলিবলে চ্যাম্পিয়ন ডিএমপি

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৯ বার পঠিত

বাংলাদেশ পুলিশ ভলিবল নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও পুরুষ বিভাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা রেঞ্জ টিম।

আজ (১১ ডিসেম্বর ২০২০) বিকালে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ–২০২০’ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল বাহার বিপিএম(বার), পিপিএম অতিরিক্ত আইজিপি (টিএন্ডআইএম), বাংলাদেশ পুলিশ এবং সভাপতি বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাব।

আজকের পুরুষ বিভাগের চূড়ান্ত খেলায় ডিএমপি টিমকে ৩–২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা রেঞ্জ। এর আগে গত ০৫ ডিসেম্বর, ২০২০  তারিখে মেয়েদের চূড়ান্ত খেলায় চট্টগ্রাম রেঞ্জ পুলিশ নারী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডিএমপি নারী দল।খেলায় পুরুষ বিভাগে ঢাকা রেঞ্জের কং/ আসাদ এবং নারী বিভাগে ছাবিনা ইয়াসমিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় পুরো খেলাটি স্টেডিয়ামে বসে উপভোগ করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম বিপিএম(বার) ও বাংলাদেশ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com