বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

য‌শোর বাঘারপাড়া উপ‌জেলা প‌রিষ‌দে ভি‌ক্টো‌রিয়া পারভীন চেয়ারম‌্যান নির্বা‌চিত

য‌শোর সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৬১৩ বার পঠিত
বাঘারপাড়া উপ‌জেলার চেয়ারম‌্যান প‌দে বিজয়ী ভি‌ক্টো‌রিয়া পারভীন

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রয়াত চেয়ারম্যান কাজলের স্ত্রী ভিক্টোরিয়া পারভীন সাথী। নৌকা প্রতীকে এ নির্বাচন করেন তিনি।

সহকারী রিটার্নিং অফিসার মেহেদি হাসান জানান, নৌকা প্রতীকের সাথী পেয়েছেন এক লাখ এক হাজার ৭৯৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের শামছুর রহমান পেয়েছেন দুই হাজার ৩৩২ এবং আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ দিলু পাটোয়ারী পেয়েছেন এক হাজার ৭৭৫ ভোট।
দিলু পাটোয়ারী ভোটের আগের রাতে নির্বাচন বর্জন করেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি অভিযোগ করেছিলেন, পুলিশ সদস্যরা বিভিন্ন কেন্দ্রের ব্যালট কাটছেন।
অন্যদিকে, বিএনপি প্রার্থী শামছুর রহমান ভোটের দিন সকাল ৯টার পরপরই নির্বাচন বয়কট করেন। তিনি অভিযোগ করেন, কোনো কেন্দ্রে ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সব কেন্দ্র দখল করে নিয়েছে সরকারি দলের সন্ত্রাসীরা।একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের সমন্বয়ে বাঘারপাড়া উপজেলায় মোট ভোটার এক লাখ ৭৩ হাজার ৭৭৯ জন। মোট ভোটকেন্দ্র ৬৩টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com