রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রা‌মে অন্তরঙ্গ ভি‌ডিও স্বামী‌র নিকট ফাঁস:ভাবী খুন করল দেবর‌কে

চট্রগ্রাম সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৬২১ বার পঠিত

প্রেমের পর অন্তরঙ্গ ছবি স্বামীর মোবাই‌লে পা‌ঠি‌য়ে ও ছড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে মাধব দেবনাথ নামে এক যুবককে খুন করেন তার মামাতো ভাইয়ের স্ত্রী বীথি দেবনাথ। জোরপুর্বক মিল‌নের চেস্টায় করায় চালা‌কি ক‌রে মাধবকে বে‌ধে খুন ক‌রে বিথী । এদিকে খুন করে স্বাভাবিক জীবনযাপনও করেন তিনি।

রোববার(০৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আসামি বীথি দেবনাথ চট্টগ্রাম মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বীথিকে কারাগারে পাঠান আদালত।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গত শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার আফিমের গলির একটি বাসা থেকে মাধবের মৃতদেহ উদ্ধার করা হয়। তার মৃতদেহ উদ্ধারের পর আমরা ওই পরিবারের ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলাম। এর মধ্যে বীথি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে খুনের দায় স্বীকার করেছে।
২০১৮ সালে পিন্টু ও বীথির বিয়ে হয়। বাসায় আসা-যাওয়ার সুবাদে মাধবের সঙ্গে বীথির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে শারীরিক সম্পর্কে গড়ায়। গত জুনে ১০ হাজার টাকা পাওনা নিয়ে মাধব ও পিন্টুর মধ্যে সম্পর্কের অবনতি হয়। এর ফলে মাধবের ওই বাসায় আসা-যাওয়া বন্ধ হয়ে যায়।
তখন বীথির সঙ্গে মাধবের ইমোতে যোগাযোগ হয়। ইমোর মাধ্যমে মাধব বীথির কাছ থেকে তার বিশেষ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও সংগ্রহ করে। এরপর সেগুলোকে পুঁজি করে বারবার শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতে থাকে।
ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে বীথিকে হুমকি দেয় মাধব। এক পর্যায়ে মাধব ফেসবুকে ফেক আইডি খুলে সেখান থেকে পিন্টুর ম্যাসেঞ্জারে ভিডিও ও ছবি পাঠায়। এতে মানসিক চাপে পড়ে যান বীথি। এরপর ২ ডিসেম্বর রাতে টেরিবাজারে আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে সু‌যোগ কা‌জে লা‌গি‌য়ে মাধব বিথীর বাসায় দরজা খোলা পেয়ে মাধব বীথির কক্ষে গি‌য়ে যৌন মিলন কর‌তে চায় মাধব। এক পর্যায় বীথি তাকে  বিশেষ কায়দায় শারীরিক সম্পর্ক করার কথা বলে মাধবের হাত-পা বেঁধে গলায় কাপড় পেঁচিয়ে খুন করে মৃতদেহ খাটের নিচে রেখে দেয় এবং স্বাভা‌বিক জীবন যাপন ক‌রে আস‌ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com