সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

পৌরসভার প্রথম ধাপের নির্বাচনে ১২৭২ প্রার্থী বৈধ: নির্বাচন ২৮ ডি‌সেম্বর

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৫ বার পঠিত

পৌরসভার প্রথম ধাপের নির্বাচনে তিনটি পদে এক হাজার ২৭২ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৫টি পৌরসভার মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে এক হাজার ৩৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বাছাইয়ে বাদ পড়েছেন ৬১ জন। এসব পৌরসভায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর।

ইসি কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র জমার শেষ দিনে প্রথম ধাপের পৌরসভাগুলোয় মেয়র পদে ১১২ জন, সংরক্ষিত নারী আসনে ২৮৩ এবং সাধারণ বা কাউন্সিলর পদে ৯৩৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন মেয়র পদে বৈধ প্রার্থী ১০৩ জন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৭৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯৩৮ জন প্রার্থী রয়েছেন।পৌরসভা সাধারণ নির্বাচন, ২০২০ যথাযথভাবে পরিচালনা কমিটির সমন্বয়ক ও ইসির উপসচিব মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। ইসির তফসিল অনুযায়ী এসব পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর জানিয়েছেন, সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বর্তমানে দেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। এর মধ্যে ২৮ ডিসেম্বর, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ক‌মিশন সূত্রে জানা গেছে, আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি প্রায় ২৫০ এর বেশি পৌরসভার মেয়র-কাউন্সিলরের মেয়াদ শেষ হচ্ছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com