বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিজয়ের মাসে ট্যুরিজম বোর্ডের বিশেষ প্রচারণা

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৫১ বার পঠিত

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশেষ প্রচারণার আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।মঙ্গলবার (১ ডিসেম্বর) থেকে ‌‘বিউটিফুল বাংলাদেশ’ ক্যাম্পেইনের সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেইসবুক টুইটার অন্য প্ল্যাটফর্মগুলোতে মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিস্তম্ভ এবং সেগুলোর ইতিহাস নিয়ে ব্লগ আকারে পোস্ট করা হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড দীর্ঘদিন ধরে দেশের পর্যটনকে বিশ্বের ভ্রমণপ্রিয় মানুষের মাঝে ছড়িয়ে দিতে সবকটি প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিউটিফুল বাংলাদেশ’ ক্যাম্পেইনের মাধ্যমে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে।প্রতি‌টি বিশেষ দিবসে ট্যুরিজম বোর্ডের প্রচারণায় বিশেষ আয়োজন থাকে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে জন্ম নিয়েছে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের সব বীর শহীদকে স্মরণ করতে জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশজুড়ে ছড়িয়ে আছে অগণিত স্মৃতিস্তম্ভ। এছাড়া মহান স্বাধীনতার রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরার জন্য থাকবে বিশেষ পোস্ট, যা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com