মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বাক্ষ্রণবা‌ড়িয়ায় অজ্ঞাত ব‌্যক্তির লাশ উদ্ধার: হত‌্যাকান্ড

তা‌রিক আহ‌মেদ:
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৬০৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের রেললাইনের পাশ থেকে জবাই করা অবস্থায় অজ্ঞাত (৪০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ও পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা লাশটি উদ্ধার করেন।

পুলিশ  জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের কাছে খবর আসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের রেললাইনের পাশে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে আছে। এমন খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন। নিহত ব্যক্তির পকেটে ৩০০-৪০০ টাকা ছিল। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিউল আজম ও পিবিআইর ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, নিহতকে জবাই করা হয়েছে।
শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com