রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় চু‌রি ও হা‌রি‌য়ে যাওয়া ৩১ টি মোবাইল উদ্ধার ক‌রে কোতয়ালী থানা পু‌লিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৭৭৭ বার পঠিত

শিক্ষক আবদুল আলিম তার ব্যবহৃত মোবাইলটি হারিয়ে ফেলেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল। একরকম নিরাশ হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মনে মনে ধরে নিয়েছেন আর কোনোদিন প্রিয় মোবাইলটি ফিরে পাবেন না। তবে ডায়রি করার এক মাসের মধ্যেই কোতোয়ালি থানা থেকে ফোন আসে।

নাম জানতে চেয়ে অপরপ্রান্ত থেকে জানানো হয়, উদ্ধার করা হয়েছে আপনার মোবাইল ফোনটি। থানা থেকে এসে নিয়ে যান। এমন খবরে আনন্দে উদ্বেলিত শিক্ষক আবদুল আলিম বলেন, পুলিশ এখন সেবায় অনেক এগিয়েছে।
গৃহবধূ ঝর্ণা বলেন, আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটিতে অনেক পুরনো ছবি ছিলো। আমার বাবা যিনি এখন দুনিয়াতে নেই। বাবার সাথে আমাদের ভাই বোনদের অনেক ছবি ছিলো। মাঝে মাঝে মোবাইল খুলে ছবি দেখতাম। ভালো লাগতো। গত সেপ্টেম্বর মাসে জরুরি কাজে কান্দিরপাড় আসার পর মোবাইলটি হারিয়ে যায়। খুব কষ্ট পেয়েছিলাম। পরে থানায় ডায়েরি করি।
গত কয়েকদিন আগে কোতোয়ালি থানার পুলিশ ফোন করে জানায় আমার মোবাইল ফোনটি ফিরে পেয়েছে।
পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গৃহবধূ জর্ণা জানান, টাকা হারিয়ে গেলেও এত কষ্ট পেতাম না মোবাইলটি হারিয়ে যাওয়ার পর যে কষ্ট পেয়েছি। এখন খুব ভালো লাগছে। বলে বোঝানো যাবে না।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা যায়, গত অক্টোবর ও চলতি নভেম্বর মাসে ৩০ টি হারানো মোবাইল উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। যার মধ্যে অক্টোবর মাসে ২২ টি এবং চলতি নভেম্বর মাসে ৮ টি। মোট ৩০ টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেয়া হয়।
বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন বলেন, কুমিল্লা কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা যায়, গত অক্টোবর ও চলতি নভেম্বর মাসে ৩১ টি হারানো মোবাইল উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। যার মধ্যে অক্টোবর মাসে ২২ টি এবং চলতি নভেম্বর মাসে ৯ টি। মোট ৩১ টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়।
তিনি আরো বলেন, সেবাই পুলিশের মহান ব্রত। পুলিশ সুপার কুমিল্লার নেতৃত্বে আমরা টিম কুমিল্লা সার্বক্ষণিক নাগরিকদের সর্বোচ্চ সেবা নিশ্চিন্তকরণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। একটি মোবাইল হারানোকে আমরা শুধু মোবাইল হিসেবেই দেখি না এর সাথে অনেকের ব্যক্তিগত তথ্য, ছবি, স্মৃতি, আবেগ জড়িয়ে থাকে। তাই এই সংক্রান্ত জিডিগুলো বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com