মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে কার্য‌নির্বাহী প‌দে বিজয়ী হ‌লেন না‌র্গিস জুঁই

এমইএস শাহ‌রিয়ার :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ১১৩৯ বার পঠিত
ঢাকা ডিআরইউ নির্বাচ‌নে কার্য‌নির্বাহী প‌দে বিজয়ী না‌র্গিস জুঁই

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে কার্য‌নির্বাহী প‌দে বিজয়ী হ‌লেন সি‌নিয়র সাংবা‌দিক না‌র্গিস জুঁই। সাংবা‌দিক না‌র্গিস জুঁই বাংলা‌দেশ টে‌লি‌ভিশ‌নের সি‌নিয়র সাংবা‌দিক হি‌সে‌বে কর্মরত র‌য়ে‌ছেন। জন‌প্রিয় সাংবা‌দিক হি‌সে‌বে না‌র্গিস জুঁইয়ের সুনাম র‌য়ে‌ছে দেশজু‌ড়ে। ডিআরইউ নির্বাচ‌নে কার্য‌নির্বাহী সদস‌্য প‌দে না‌র্গিস জুঁই‌কে বিজয়ী করার জন‌্য যারা স‌ঠিক দিক‌ নি‌র্দেশা ও ভোট দি‌য়ে‌ছেন সক‌লের প্রতি কৃতজ্ঞতা জা‌নি‌য়ে আন্ত‌রিক শু‌ভেচ্ছা জ্ঞাপন ক‌রেন। দেশ ও মানু‌ষের কল‌্যা‌ণে কাজ ক‌রে যাওয়ার জন‌্য তি‌নি সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন। ডিআরইউ নির্বাচ‌নে সভাপতি পদে সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মোরসালিন নোমানী , সাধারন সম্পাদক প‌দে দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মসিউর রহমান খান বিজয়ী হয়েছেন। গতকাল সোমবার ৩০ ন‌ভেম্বর সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত ডিআরইউ -এর নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কার্য নির্বাহী অন্যান্য পদের মধ্যে  সহ-সভাপতি পদে ওসমান গনি বাবুল, যুগ্ম-সম্পাদক পদে আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর, দপ্তর সম্পাদক পদে মো. জাফর ইকবাল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ নইমুদ্দীন বিজয়ী হয়েছেন।এদিকে, নারী সম্পাদক পদে রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল ও কল্যাণ সম্পাদক পদে খালেদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, কার্যনির্বাহী সাতটি সদস্য পদে নির্বাচিতরা হলেন- এমএম জসিম, আজিজুর রহমান, রোমানা জামান, মাহবুবুর রহমান, রফিক রাফি, নার্গিস জুঁই এবং জাহাঙ্গীর কিরণ।

প্রসঙ্গত, ডিআরইউর ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, ১২টি সম্পাদকীয় ও সাতটি কার্যনির্বাহী সদস্যসহ ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বনিদ্বতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com