মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রা‌মের উন্নয়‌নে প্রধানমন্ত্রী আন্ত‌রিক : তাজুল ইসলাম

চট্রগ্রাম সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৭১৪ বার পঠিত
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম

চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক ব‌লেন মন্ত্রী তাজুল ইসলাম। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম আ‌রোও ব‌লেন, এখানকার উন্নয়নের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। কিভাবে আরও উন্নয়ন করা যায় তা নিয়ে সকলের কাজ করা উচিত।

চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘চট্টগ্রামের উন্নয়ন ও শিল্পায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালউদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফয়জুল্লাহ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান পবন চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অ্যাডমিন) জাফর আলম উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, চট্টগ্রামে এখন অনেকগুলো প্রকল্পের কাজ চলছে। তার মধ্যে অন্যতম হলো মিরসরাই শিল্পাঞ্চল। এ প্রকল্প দ্রুততার সাথে চলছে। আউটার রিং রোড তৈরি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com