মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

হা‌রি‌য়ে যাওয়া শিশু সে‌লিনার পিতা মাতার প‌রিচয় বা সন্ধান দিন পু‌লিশ‌কে

আর.সাইফ:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৬৩৩ বার পঠিত

হারিয়ে যাওয়া শিশু সেলিনার পিতা-মাতার সন্ধান পে‌তে ডিএম‌পি পু‌লিশের নিকট তথ‌্য দিন। সে বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে। তার বয়স ০৮ বছর, গায়ের রং কালো ও উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল মিস্টি কালার জামা এবং সালোয়ার ও কালো সুয়েটার।

(২৭ নভেম্বর, ২০২০) ভোর অনুমান ০৬.০০টায় পল্লবী থানার সেকশন-১২, মিরপুর ডিওএইচএস পরিষদের সামনে শিশু সেলিনাকে ঘুমন্ত অবস্থায় পেয়ে নিজ হেফাজতে নেয় পল্লবী থানা পুলিশ  ।

পুলিশ সেলিনাকে জিজ্ঞাসা করলে সে জানায়, তার বাবার নাম-সেলিম, মায়ের নাম-চায়না ও তার গ্রামের বাড়ি বরিশাল। সব শুনে পল্লবী থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে প্রেরণ করেন। পল্লবী থানায় এ সংক্রান্তে  একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান পেলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার- মোবাইল ফোন নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com