বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঢাকা উত্তরায় ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৬৭৯ বার পঠিত

 রাজধানীর উত্তরা ১২ নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- এবি সিদ্দিক (৫৩), মোঃ আলমগীর হোসেন (৩২) ও লিটন বিশ্বাস (৪০)। এ সময় তাদের নিকট হতে ৪,৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকের কাজে ব্যবহৃত ১টি Hero Hunk মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের একটি টিম ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টরস্থ ০৪ নং রোডের ৫৭ নং বাসার মেইন গেইটের সামনে উল্লেখিত ০৩ জনকে দেখে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদসহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে তাদের কাছ থে‌কে ৪,৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দেশের বিভিন্ন জায়গা এবং রাজধানীর বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহর ও উত্তরার বিভিন্ন এলাকায় তারা বিক্রয় করে থাকে।এ সংক্রান্তে উত্তরা পশ্চিম থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।সুত্র:ডি‌এম‌পি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com