রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বি‌শ্বে ক‌রোনা সনাক্ত ও মৃত‌্যুর সংখ‌্যা নি‌য়ে আপ‌ডেট খবর

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৫৪৮ে‌ বার পঠিত

করোনাভাইরাসের সংক্রমণ দিনদিন বাড়ছেই। বাড়ছে আক্রান্ত হয়ে মৃতের সংখাও। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ লাখ ৩০ হাজার মানুষের। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় শুক্রবার এতথ্য জানিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৪ লাখ ৩০ হাজার ৩৮৯ জনে। আর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮ লাখ ৬৮ হাজার ৯৬৫ জনে। এখন পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৯০ লাখ ৩৯৫ ব্যক্তি।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করে।করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৮৬১ জন করোনায় আক্রান্ত এবং ২ লাখ ৬৩ হাজার ৪১৭ জন মৃত্যুবরণ করেছেন। করোনার সংক্রমণ ও মৃত্যুর হিসেবে দ্বিতীয় শীর্ষ দেশ ভারত।

বাংলাদেশে গত ৮ মার্চ  প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশে এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা এখন ৬ হাজার ৫২৪ জন। মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com