বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৩ প্রবাসী নিহত

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৬৩২ বার পঠিত

সৌদি আরবের তায়েফ তুরাবায় কাজে যাওয়ার সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। তাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায়।

নিহতরা হলেন, মারা কানাইঘাট উপজেলার ৪নং সাতঁবাক ইউপির কুওরের মাটি গ্রামের আবদুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুশ শুকুর (৩২)।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল অনুমান ৭টায় সৌদি আরবের তায়েফ তুরাবায় এই মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবদুন নুর জানান, করোনাকালীন সময়ে আব্দুশ শুকুর বাড়িতে ছিলেন। পরিবারে অভাব-অনটনের কারণে মাত্র দেড় মাস আগে তিনি সৌদি আরবে গমন করেন।
এ ছাড়া একটি গাড়ির ড্রাইভার সিরাজ উদ্দিন (৪০) মারা যান। তার বাড়ি জকিগঞ্জ উপজেলা গঙ্গারজল এলাকায়। এ সড়ক দুর্ঘটনায় অপর আরেকজন গুরুতর আহত অবস্থায় সৌদি আরবের তায়েফ তুরাবার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার নাম জালাল আহমদ (৩৯) বাড়ি কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com