মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

একশ একুশ বছরের বাতিঘর : মাসুদা তোফা

এমইএস:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৫৮১ বার পঠিত
মাসুদা তোফা, সহযোগী অধ‌্যাপক কু‌মিল্লা ভি‌ক্টো‌রিয়া সরকা‌রি ক‌লেজ

“একশ একুশ বছরের বাতিঘর”

দানবীর জ্ঞানবীর রায় বাহাদুর
আনন্দচন্দ্র রায়।
একশ একুশ বছর আগে গড়লেন বিদ্যাপীঠ এক
অনেক কাঠখড় পুড়িয়ে।
শিক্ষা বিস্তার আর ভালো মানুষ গড়ার অভিপ্রায়ে।
আজো অটল অবিচল চেতনার শ্রেষ্ঠ বাতিঘর
ভিক্টোরিয়া নামেতে উজ্জ্বল আলোকবর্তিকা।
ব্রিটিশ ভারতে জন্মে দেখেছো
বঙ্গভঙ্গ , বিশ্বযুদ্ধ, দেশভাগ
অবিরাম বাংলায় কথা বলার সংগ্রাম।
বায়ান্ন থেকে একাত্তরে
তোমার শহিদ সন্তানেরা রক্ত দিয়ে
এনেছে ভাষা, এনেছে স্বাধীনতা ।
বীর মুক্তিযোদ্ধা যত করেছে ত্যাগ শত
আন্দোলন সংগ্রামে দেশ গড়ার প্রত্যয়ে
সবাই অবিচল নিবিষ্ট নিবিড় নির্মোহ ।
একশ একুশ বছরের কালের সাক্ষী
গড়েছো অগণিত মেধাবী, প্রথিতযশা মানুষ।
বিশ্বজুড়ে খ্যাতি, কত জয়, কত বিখ্যাত কীর্তি ,
তোমার পাঠশালায় হয়েছে সৃজন কত সুজন।
তুমি সর্বংসহা আলোর দিশারী, পথপ্রদর্শক
দাও জ্ঞান, দাও প্রেরণা অনিবার,
গড়তে ভালো মানুষ , মানবিক পরহিতজন।
তুমি এ যুগের কিংবদন্তি, অনিন্দ্য বটবৃক্ষ।
ঐতিহ্যে অতুলনীয় তুমি, গর্বেও সেরা,
মানুষ গড়ার কারিগর তোমাতে নিহিত।
জ্ঞানে আলোকিত হউক, হউক মহীয়ান,
সগৌরবে উদ্ভাসিত হউক যত ভিক্টোরিয়ান
শুভ হউক তব জন্মদিন হে প্রিয় প্রতিষ্ঠান।

মাসুদা তোফা

সহযোগী অধ‌্যাপক

কু‌মিল্লা ভি‌ক্টো‌রিয়া সরকা‌রি ক‌লেজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com