বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কক্সবাজার টেকনা‌ফের নাফ নদী থে‌কে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার

আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৬৫৫ বার পঠিত

টেকনাফের নাফ নদী থেকে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকাও জব্দ করা হয়। তবে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।রোববার (২২ নভেম্বর) শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বি এন খন্দকার মুনিফ তকি।

খন্দকার মুনিফ তকি জানান, রোববার ভোরে জালিয়াপাড়া এলাকা সংলগ্ন নাফ নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় নাফ নদী হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশ সীমানার দিকে আসার সময় একটি নৌকাকে থামানোর সংকেত দেয়া হয়। নৌকাটিতে থাকা ইয়াবা পাচারকারীরা সংকেত না মেনে একটি বস্তা পানিতে ফেলে নৌকা থেকে লাফিয়ে সাঁতরে মিয়ানমারের জঙ্গলের দিকে পালিয়ে যায়। পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা ও উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com