রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কোন গাড়ী নিবন্ধন ছাড়া রাস্তায় নাম‌তে পার‌বে না : ডিএম‌পি কমিশনার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৮২৫ বার পঠিত

নিবন্ধন ছাড়া কোনো যানবাহন রাস্তায় নামার বিষ‌য়ে কড়াকড়ি নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। অনিবন্ধিত রে‌জি:শন ছাড়া গাড়ি চালালেই তা ডাম্পিংয়ে দেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ডিএমপির সদর দফতরে পরিবহন মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের এ নির্দেশ দেন তিনি।সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিআরটিএ’র সীমাবদ্ধতা ও জটিলতা উল্লেখ করে বিষয়টি সুনজরে দেখার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান মালিক সমিতির নেতারা।
এ সময় পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মালিকদের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com