মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঢাকা-১৮ আস‌নে উপ‌নির্বাচ‌নে আওয়ামী লীগ প্রার্থী হাবীব হাসান বিজয়ী

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৬৮৪ বার পঠিত
আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবীব হাসান বিজয়ী

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এ ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন।  নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মো. নাসির উদ্দিন সরকার লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৫ ভোট। এছাড়া গণফ্রন্টের প্রার্থী কাজী মো. শহীদুল্লাহ মাছ প্রতীকে ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ওমর ফারুক ডাব প্রতীকে ৯১ ভোট এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রার্থী মো. মহিববুল্লা বাহার বাঘ প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়েছেন

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি। মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন এবং নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন শূন্য হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com