মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গাইবান্ধা আহম্মদ উ‌দ্দিন শাহ শিশু নি‌কেতন‌: বেতন পরিশোধ না করলে অটোপাস আটকে দেয়ার হুমকি

গাইবান্ধা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪৯৮ বার পঠিত
গাইবান্ধায় অ‌ভিভাবক‌দের আ‌ন্দোলন

বেতন-ভাতা পরিশোধ না করলে শিক্ষার্থীদের অটোপাস ও মেধাভিত্তিক মূল্যায়ন আটকে দেয়ার হুমকির প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকরা।

বুধবার (১১ নভেম্বর) সকালে শহরের পশ্চিমপাড়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ করেন তারা।
অভিভাবকদের অভিযোগ, করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিভাবকদের বেতন-ভাতা পরিশোধে চাপ সৃষ্টি করছে। এমনকি বেতন-ভাতা না দিলে সরকার ঘোষিত অটোপাস ও মেধাভিত্তিক মূল্যায়ন থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করার হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন তারা।
তারা বেতন ভাতার বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তারা। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা না করলে আগামী রোববার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন অভিভাবকরা।
তবে বেতনের জন্য চাপ সৃষ্টির বিষয়টি অস্বীকার করে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসান হাবীব বলেন, শিক্ষার্থীদের বেতনের উপরই যেহেতু প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন পরিশোধ করতে হয়।
তিনি বলেন, করোনাকালে অনলাইন ক্লাশের মাধ্যমে শিক্ষা কার্যক্রম সচল রাখার পাশাপাশি অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান চালু রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com