মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঢাকা ১৮ উপ-নির্বাচ‌ন: নির্বাচ‌নের পরিবেশ শান্তিপূর্ণ রাখার অনুরোধ আ.লীগ প্রার্থীর

সোহাগুর রহমান সোহাগ: উত্তরা
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৫৩৪ বার পঠিত
আ.লীগ প্রার্থী হা‌বিব হাসান‌ের নির্বাচনী গণসং‌যোগ

রাজধানীর উত্তরা ঢাকা-১৮ আসনের আসন্ন উপ-নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান। তিনি বলেন, ‘নির্বাচনি পরিবেশ যাতে কেউ বিঘ্নিত না করতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি।

শনিবার (৭ নভেম্বর) উত্তরখান এলাকায় গণসংযোগের সময় এ অনুরোধ জানান তিনি। শাহ কবীর মাজার এলাকায় নোৗকার প্রার্থী বলেন, এদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করেছেন। কাজেই তাদের রাজপথের আন্দোলনের ভয় দেখিয়ে কাজ হবে না। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে দাবি করে দলটির প্রার্থী নির্বাচনি এলাকায় ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আ”লীগ সমর্থ‌িত প্রার্থীর সঙ্গে গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা আজিজজুল হক রানান, প্রলয় সমাদ্দার বাপ্পি, আবুদল আউয়াল শেখ, উত্তর খান থানা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com