বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বাই‌ডেন এ‌গি‌য়ে তিন রা‌জ্যে: চার রা‌জ্যের দি‌কে সবার দৃ‌ষ্টি: জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বাই‌ডেন

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৪৭১ বার পঠিত
জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বাই‌ডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল হবে হবে করেও হচ্ছে না। তবে স্থানীয় সময় শুক্রবারের মধ্যে ফল পাওয়া যেতে পারে বলে আশ্বাস দিচ্ছে গণমাধ্যমগুলো। গোটা বিশ্ব এখন দেশটির চার অঙ্গরাজ্যে ভোটের ফলের দিকে তাকিয়ে। এর মধ্যে সবশেষ পেনসিলভানিয়াসহ তিনটি রাজ্যেই ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন।

বাইডেন যদি শুধু পেনসিলভানিতেও জয় পান তাহলে তার ইলেকটোরাল কলেজ জয়ের সংখ্যা দাঁড়াবে ২৭৩টিতে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ভোটের প্রয়োজন পড়ে। ফলে বিজয়ী হওয়াটা এখন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জন্য যতটা সহজ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য ঠিক ততটাই কঠিন।

রিপাবলিকান ঘাঁটি জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ট্রাম্পের চেয়ে এক হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। অতি নাটকীয় কিছু না হলে তার জয়ের আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনের পর ট্রাম্প এগিয়ে থাকলেও ডাকযোগে আসা ভোট গণনার পর থেকেই বাইডেনের সঙ্গে ব্যবধান কমছিল তার।

পেনসিলভানিয়া আর জর্জিয়া ছাড়াও নেভাদা এবং অ্যারিজোনায় এগিয়ে রয়েছেন জো বাইডেন। নেভাদায় ৮৯ শতাংশ ভোট গণনা হয়েছে। রাজ্যের নির্বাচনী কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যার হিসাবে আনুমানিক এক লাখ ৯০ হাজার ভোট গণনা বাকি ছিল। অ্যারিজোনায় বাইডেনকে বিজয়ী ঘোষণা করেছে কিছু গণমাধ্যম। বাই‌ডেন এখন জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বাকী চার রা‌জ্যের এক‌টি‌তে জয়ী হ‌লেও হোয়াইট হাউ‌জের মা‌লিক হ‌বেন বাই‌ডেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com